ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল উদ্ধার, উদঘাটিত হয়েছে মাশফি  হত্যার রহস্য

চট্টগ্রামের বোয়ালখালীতে বহুল আলোচিত মাদ্রাসাছাত্র ইফতেখার মালেকুল মাশফি (৭) হত্যাকাণ্ডের রহস্য প্রায় সাড়ে ৩ মাস পর উদঘাটিত হয়েছে। একই মাদ্রাসার ১৫ বছর বয়সী হেফজ বিভাগের দুই ছাত্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পিবিআই। খুন হওয়া মাশফি চরণদ্বীপ আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ছিল।

রবিবার (১৯ জুন) সকালে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত পিবিআই কর্মকর্তা নাজমুল আহসান  বলেন, আমাদের কাছে তদন্তভার অর্পণ হওয়ার পর সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা তদন্ত কার্যক্রম চালায়। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও পিবিআইয়ের নিজস্ব পন্থায় আমরা দুইজন মাদ্রাসা ছাত্র শনাক্ত করি। তারা ছিল ১৫ বছর বয়সী দুই শিশু। তারা ঘটনার প্রত্যক্ষ বিবরণ দেয়। তাদের জবাববন্দির আলোকে আমরা ঘটনার সঙ্গে জড়িত দুই শিশুকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য মতে- আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, কম্বল ও আনুসঙ্গিক আলামত উদ্ধার করি।

তিনি বলেন, ভিকটিমের বয়স ছিল ৭ বছর আর ঘটনায় জড়িতরা ছিল ১৫ বছরের। ভিকটিমের সঙ্গে ঘটনায় জড়িত দুইজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। বিশেষ করে খাবার পরিবেশন, খাবার গ্রহণ, অন্যান্য জীবন প্রণালি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধ ছিল। সে বিরোধের জেরে মাশফিকে হত্যা করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ চরণদ্বীপ আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফিকে জবাই করে হত্যা করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল উদ্ধার, উদঘাটিত হয়েছে মাশফি  হত্যার রহস্য

আপডেট সময় ০৮:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২