ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ই-পেপার দেখুন

রাতে না ঘুমিয়ে সড়ক সংস্কার তদারকিতে পৌরমেয়র জহুর

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০১:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ১০১৩ বার পঠিত

বোয়ালখালী  প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা সদরের যানজট দিন দিন যেন আরো বৃদ্ধি পাচ্ছে। এতে করে প্রতিনিয়ত জনসাধারণকে চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। আর এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে সড়ক প্রশস্তকরণ সহ সংস্কারের উদ্যোগ নিয়েছে বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। সোমবার (৪ এপ্রিল) রাত ১টার সময় উপজেলা সদরস্থ রেলবিট সংলগ্ন সড়ক সংস্কার কাজ সরেজমিনে গিয়ে তদারকি করেন তিনি। এসময় মেয়রকে দেখে স্থানীয় অনেকই তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে তাতে অনেকেই ধন্যবাদ জানান। অনেকেই মেয়রের এমন উদ্যোগকে স্বাগতম জানায় এবং গভীর রাতে কাজের তদারকি করতে আসায় ভূয়সী প্রশংসা করেন। বলেন, সত্যিকার জনপ্রতিনিধি এমনই হওয়া উচিত যিনি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন।

অপর এক ব্যক্তি লিখেন, সবাই যখন ঘুমে ব্যস্ত তখনও যানজট নিরসনে মেয়র মোঃ জহুরুল ইসলাম সড়কে কাজের তদারকি করছেন এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি বা হতে পারে। এমন জনপ্রতিনিধি কয়জনইবা হতে পারে। আমি উনার সর্বাঙ্গীক সফলতা কামনা করছি। উল্লেখ্য যে, সড়ক ছোট হওয়ায় দীর্ঘদিন ধরে উপজেলা সদরে যানজট লেগে থাকে, পৌরসভার মেয়র যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ সহ সংস্কারের উদ্যোগ নেন। এর ফলে যানজট অনেকটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গির আলম, মাহমুদুল হক, পৌর আ.লীগ নেতা মঈন উদ্দিন বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল হক মুন্না, হাজী মোঃ নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল ইসলাম সাকিব সহ অন্যান্যরা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

রাতে না ঘুমিয়ে সড়ক সংস্কার তদারকিতে পৌরমেয়র জহুর

আপডেট সময় ০১:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২