ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

ভোটের তথ্যঁ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের ৮টি গাড়ি ভাঙচুর-বোয়ালখালি।

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১২:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ১২১০ বার পঠিত

বোয়ালখালী,চট্টগ্রাম::চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সন্ত্রাসীরা সাংবাদিকদের বহনকারী বিভিন্ন গণমাধ্যমের প্রাইভেটকার মাইক্রোসবাসহ ৮টি গাড়ি ভাঙচুর করেছে।

বুধবার (৫ জানুয়ারি) সকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

এছাড়া ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা আহলা করলডেঙ্গা ইউনিয়নে লুদি শিকদার পাড়া এলাকা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুণ রিপন (৩২) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, মো. জাহেদ।

দক্ষিণ জেলা ছাত্র লীগ সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের লুধি শিকদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এসময় রিপনের মাথায় মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়ে বলে জানান তিনি।

বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

ভোটের তথ্যঁ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের ৮টি গাড়ি ভাঙচুর-বোয়ালখালি।

আপডেট সময় ১২:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২