ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ছন্দারীয়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকাল ৩টায় পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের বাড়ি ছন্দারীয়া গ্রাম থেকে বিশিষ্ট তবলা বাদক ও বৃন্দাবনবাসী সাধু নরোত্তম দাস এর উদ্যোগে ও এলাকাবাসীর সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এতে ভক্তবৃন্দের উপস্থিতিতে নামকীর্তন ধর্মীয় ভজন ও জয়ধ্বনির মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে প্রণাম ও শ্রদ্ধা সহকারে স্বাগত জানিয়ে রথযাত্রায় সম্পৃক্ত হন আগত সকল ভক্তবৃন্দ ও পুণ্যার্থী।

এ সময় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান “বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর” প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস  বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী পৌরসভার সিনিয়র-সহ-সভাপতি আশুতোষ দাশ, সহ-সভাপতি অনিল দাস, ও কীর্তনীয়া মিন্টু দাস বলেন, ভাই বলরাম ও বোন সুভদ্রা মহারানীকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব বিশ্ববাসীর কল্যাণে পাপ মোচন এবং পুণ্য লাভের জন্য নিজে গুণে কৃপা করে সকল ভক্তদের দর্শন দিতে রথে উপবিষ্ট হয়ে যাত্রা করেন।

এতে শত শত ভক্তবৃন্দ ও পুণ্যার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ছন্দারীয়া গ্রামে এসে শেষ হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ছন্দারীয়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫