ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে ঈদ উপহার পেলেন ১১ মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন-হাফেজ

বোয়ালখালী প্রতিনিধি::চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়নের ১১টি মসজিদের অর্ধশতাধিক  ইমাম-মুয়াজ্জিন ও হাফেজদেরকে ঈদ উপহার দিয়েছে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশন।

বুধবার (২৬ মার্চ) বাদে যোহর উপজেলার কালাইয়ার হাট আল-ফালাহ্ জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক মনজুর মোর্শেদ, মাওলানা নুরুল ইসলাম রহিমী, হাজী মো. আবুল বশর,  এম এ মন্নান, কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা আবদুল জলিল, ক্বারী মাওলানা জামাল হোসেন, মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন, মাওলানা তাজুল ইসলাম ও  হাফেজ মাওলানা নাছির উদ্দিন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম বলেন, সমাজের উন্নয়নে এ সংগঠনের মাধ্যমে এলাকার মানুষ তথা সমাজের সম্মানীয় ইমাম হাফেজদের জন্য কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার। প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ হাদিয়াসহ লুঙ্গি প্রদান করা হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

বোয়ালখালীতে ঈদ উপহার পেলেন ১১ মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন-হাফেজ

আপডেট সময় ০২:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫