ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফে ২১ রমজান উপলক্ষে খলীফাতুল মুসলেমিন হযরত মওলা আলী মুশকিল কোশা (রাঃ)-এর শাহাদাত বার্ষিকী স্মরণে ওরশে পাক, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দরবার প্রাঙ্গণে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ আল মাইজভাণ্ডারীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সদারত ও আখেরি মোনাজাত পরিচালনা করেন আহলা দরবারের বর্তমান সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল ইসলাম মাইজভাণ্ডারী।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা মো. ইয়াসিন আল মাদানী, বিশেষ বক্তা ছিলেন ইলিয়াস আমিরী, ইসমাঈল চিশতী, বিশেষ অতিথি ছিলেন জিয়া উদ্দীন মাহমুদ টিপু, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বিএনপি নেতা মেহেদী হাসান সুজন, আবুল বশর চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। একই সঙ্গে তারা হযরত মওলা আলী (রাঃ)-এর আদর্শ থেকে শিক্ষা নিয়ে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের পথে চলার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল

আপডেট সময় ০৩:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬