ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ আহলা দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ Logo বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস Logo ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি Logo গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন Logo বোয়ালখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে  বিএনপি নেতা আবুল বশরের ওপর ছুরিকাঘাত Logo বোয়ালখালীতে বাড়ির উঠোন থেকে সিএনজি অটোরিকশা চুরি Logo বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে আইনজীবীর মরদেহ উদ্ধার

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৭৮৮ বার পঠিত

চট্টগ্রাম: বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডে বসতঘর থেকে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।অসীম ঘোষ (৩৯) নামের ওই আইনজীবী স্থানীয় প্রয়াত গৌরাঙ্গ ঘোষের ছেলে।তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।ইউপি সদস্য পঙ্কজ চন্দ জানান, রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অসীম ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন। তারা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই মানসিক রোগে আক্রান্ত। সম্প্রতি তার বিয়ের কথাবার্তা চলছিল। বাড়িতে তিনি একাই থাকতেন।

অসীমের বোন রমা ঘোষ বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছিল অসীম। এরপর শনিবার রাত ৮টার দিকে বাড়ির লোকজন ফোনে জানায়- অসীম আত্মহত্যা করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

আজ আহলা দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ

বোয়ালখালীতে আইনজীবীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩