ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

চট্টগ্রাম বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬টি টিনশেড বসতঘর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ইলিয়াছ চৌধুরী বলেন, আগুনে চৌধুরী পাড়ার আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো.আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের বসত ঘর পুুড়ে যায়। এসময় পরিবারগুলোর সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেননি।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪লাখ টাকা হবে।

শুক্রবার সকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নি দুর্গতদের কম্বল, শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

আপডেট সময় ০৩:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫