ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্যৈষ্ঠপুরা যুব সংঘের নতুন জার্সি উন্মোচন Logo বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এরশাদ উল্লাহ Logo সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ Logo বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর সাক্ষাৎ Logo নিজ ঘর থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার Logo বোয়ালখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মতবিনিময় Logo বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে প্রাণবন্ত ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা Logo বোয়ালখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

“‘বিশ্ব মুসলিম এক হও’: বোয়ালখালীতে হাওলা দরবারের প্রতিবাদ সমাবেশ”

বোয়ালখালী প্রতিনিধি::ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে দরবার-এ গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল)।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে হাওলা দরবার শরীফের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মুরিদ, ভক্ত ও আশেকগণ অংশ নেন।

“বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিনকে বাঁচাও” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। তিনি বলেন, “ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্মম নির্যাতন মানবতাবিরোধী। মুসলিম উম্মাহকে সুফিবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। তাঁর গায়েবী সাহায্য ছাড়া এই অত্যাচার বন্ধ করা সম্ভব নয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনীরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর এবং অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।

বক্তারা বলেন, “যদি সমস্ত মুসলমান এক প্লাটফর্মে এসে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, তবে বিজয় অবশ্যই আসবে ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

সমাবেশ শেষে ফিলিস্তিনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জ্যৈষ্ঠপুরা যুব সংঘের নতুন জার্সি উন্মোচন

“‘বিশ্ব মুসলিম এক হও’: বোয়ালখালীতে হাওলা দরবারের প্রতিবাদ সমাবেশ”

আপডেট সময় ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫