ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

নিহত রহিমের বাড়ি বাঁশখালী, থাকতেন নগরে

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৬৯৭ বার পঠিত

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা এলাকা থেকে হাত-পা বাঁধা এবং চোখে-মুখে টেপ মোড়ানো লাশ উদ্ধার করা ব্যক্তির পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার চালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্যই হত্যা করেছে ছিনতাইকারী। হত্যা রহস্য পুরোপুরি উদঘাটনে কাজ করছে পুলিশ। 

এর আগে, রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে আবদুর রহিম বাবুল নামে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, খুনের শিকার আবদুর রহিম বাবুল পেশায় একজন ব্যবসায়ী এবং অটোরিকশা চালক। নগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকায় তিনি স্ত্রীসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় মরদেহের হাত গলার সাথে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া তার চোখ এবং মুখে স্ক্রচটেপ মোড়ানো ছিল। তার ডান হাতে একটি লাল রঙের হাতমোজা ছিল, বাঁ হাত ছিল খালি।

খুলশী থানার উপপরিদর্শক মো. বেলাল খান বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আমরা তার স্ত্রীর সন্ধান পাই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার ব্যবসা রয়েছে বলেও শুনেছি।’

তিনি বলেন, ‘তার অটোরিকশা ছিনতাইয়ের জন্যেই তাকে হত্যা করা হয়েছে—প্রাথমিকভাবে আমরা এ ধারণা করছি। হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করবেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা খুনিকে শনাক্তে কাজ করছি।’

‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’-যোগ করেন তিনি।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

নিহত রহিমের বাড়ি বাঁশখালী, থাকতেন নগরে

আপডেট সময় ১১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫