ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্যৈষ্ঠপুরা যুব সংঘের নতুন জার্সি উন্মোচন Logo বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এরশাদ উল্লাহ Logo সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ Logo বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর সাক্ষাৎ Logo নিজ ঘর থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার Logo বোয়ালখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মতবিনিময় Logo বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে প্রাণবন্ত ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা Logo বোয়ালখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আরও দুইজন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ৮০১ বার পঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আরও দুইজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ২৭ মার্চ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে কামাল পাশা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে জাল থাকার অভিযোগে মীর মো. রমজান আলীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, হাইকোর্ট এনপিপি’র দলীয় প্রার্থী কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলীকে প্রতীক বরাদ্দসহ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদানের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এই দুইজন সহ এখন উপনির্বাচনে মোট প্রার্থী ৫ জন। অন্যরা হলেন- আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২৭ এপ্রিল। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে না। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জ্যৈষ্ঠপুরা যুব সংঘের নতুন জার্সি উন্মোচন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আরও দুইজন

আপডেট সময় ১১:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩