ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

চট্টগ্রাম বোয়ালখালীতে গরু চুরির মামলায় গ্রেফতার

বোয়ালখালীতে ১টি গরু চুরির মামলার আসামী রুবেলকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৭ জুলাই, রবিবার উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হানিফার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রুবেল ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

পুলিশ বলছে, কোরবানী ঈদের তিনদিন আগে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক আবদুস শুক্কুরের গরু চুরি করে মিনি ডাম্পার ট্রাকে তুলে নিয়ে যায়। ওই সময় উপজেলার জোট পুকুর পাড় এলাকায় পুলিশ দেখে চোরের দল গরু এবং গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ গরু উদ্ধার ও গাড়িটি জব্দ করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কফিল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল গরু চুরির সাথে জড়িত থাকা কথা স্বীকার করেছে। রুবেল গরু চুরির ঘটনা দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী। তাকে চুরির কাজে ব্যবহৃত গাড়ীর সূত্র ধরে আসামী করা হয়েছিল। রুবেলকে সোমবার আদালতে সোর্পদ করে রিমান্ড প্রার্থনা করা হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

চট্টগ্রাম বোয়ালখালীতে গরু চুরির মামলায় গ্রেফতার

আপডেট সময় ০২:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২