ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিলে মোস্তাক আহমদ খানের হুঁশিয়ারি

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত জুলুম-নির্যাতন সয়েও বিএনপি নেতাকর্মীরা এখন ইস্পাতকঠিন হয়ে গেছেন। তাদের সহজে দমন করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে ৫ তারিখের পর প্রতিপক্ষ পালানোর পথ পাবে না।

শুক্রবার (১৪ মার্চ) বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তবে এত নির্যাতনের পরও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি এবং আগামীতেও ছাড়বেন না বলে তিনি জানান।

তিনি বলেন, কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। তাই এখান থেকে নতুন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জামায়াত ইসলামীসহ অন্যান্য দলগুলোর ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের পর বিএনপির ঘোষিত দলীয় কর্মসূচি সফল করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইউছুপ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো. মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, মো. ইউনুচ মিয়া, কাজী কামাল, মো. হারুন মিয়া, এস এম টিপু, মো. আলমগীর, জেলা জিসাস নেতা দিদারুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিলে মোস্তাক আহমদ খানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৯:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫