ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

ক্ষমতা ছাড়ছেন গনি, তালেবানের দখলে যাচ্ছে আফগানিস্তান

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১২৯৭ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

প্রায় দুই দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবানরা। তালেবান নেতাদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকের পর পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুলে হামলা হবে না, এ শর্তে সমঝোতা হয়েছে তালেবান বাহিনীর সঙ্গে।
এর আগে রোববার (১৫ আগস্ট) চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে— এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া।
প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ৪৫ মিনিটের বৈঠকে নেতৃত্ব দেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও সেখানে ছিলেন। বলা যায়, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন মোল্লা আবদুল গনি বরাদর।

এর আগে তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, দর কষাকষি চলছে। খেয়াল রাখা হচ্ছে সাধারণ মানুষ যেন হিংসার বলি না হন। তিনি জানান, তালেবানরা কাবুলে ঢোকেনি। তাদের শহরের বাইরে অবস্থান নিতে বলা হয়েছিল। তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের সহযোগিতার অপেক্ষা করছিলেন।

এ বছরের ৯ মার্চ আফগানিস্তান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে তালেবান বাহিনী। জুন মাসের শেষ দিকে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এরপরই দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগুতে শুরু করে তারা। বলা যায়, দেড় মাসের মধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে তারা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

ক্ষমতা ছাড়ছেন গনি, তালেবানের দখলে যাচ্ছে আফগানিস্তান

আপডেট সময় ০৭:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১