ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ আহলা দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ Logo বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস Logo ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি Logo গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন Logo বোয়ালখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে  বিএনপি নেতা আবুল বশরের ওপর ছুরিকাঘাত Logo বোয়ালখালীতে বাড়ির উঠোন থেকে সিএনজি অটোরিকশা চুরি Logo বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি
ই-পেপার দেখুন

কৃষি ব্যাংকের পেছনের জমি থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে।

৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

সোলাইমানের ছোট ভাই মো. আবদুর রহমান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের মত সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। তাই সন্ধ্যা থেকে নিজে তাকে খুঁজতে বের হয়েছিলাম।না পেয়ে বাড়ি ফিরে যায়, সকালে এসে দেখি ভাইয়ের লাশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমানের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে একটি প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমির জমা পানিতে সে ডুবে যাওয়ায় উঠতে পারেনি।

লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

আজ আহলা দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ

কৃষি ব্যাংকের পেছনের জমি থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩