ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাঠোন্নয়ন সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাঠোন্নয়ন বিষয়ক অভিভাবক মতবিনিময় সভা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, ‘নারী শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নারীকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়। নারী শিক্ষাই পারে সমাজ থেকে বাল্যবিবাহ, কুসংস্কার ও নির্যাতন দূর করতে।’

প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, ‘নারী শিক্ষা শুধু তাদের আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষিত নারীই পারে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে।’

সভায় বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ এবং অভিভাবক খালেদা বেগম, মো. জসীম উদ্দিন, অসীম দাশ, মনছুর আলম, আমেনা বেগমসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তাহজিম রহমান।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পারফরম করেন নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, রাত্রী রায়, ইতি দে, হুমায়রা আদিবা ফাইরুজ ও দীঘি চৌধুরী।

শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাঠোন্নয়ন সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৮:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫