ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি Logo মাদারীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার Logo পলোগ্রাউন্ডে বিএনপির জনসভা, বক্তব্য রাখবেন তারেক রহমান Logo আজ আহলা দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ Logo বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস Logo ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি
ই-পেপার দেখুন

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ৭০৪ বার পঠিত

চলতি বছরের এপ্রিল মাসে সারাদেশে ৬৭২টি সড়ক দুর্ঘটনায় ৬৭৯ জন নিহত এবং ৯৩৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৯৩ ও শিশু ১০৮ জন। এতে দুই হাজার ১১৯ কোটি ১১ লাখ টাকার ক্ষতি হয় বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রবিবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

রোড সেফটি ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে ৬৭২টি দুর্ঘটনার মধ্যে ৩১৬টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ২৫৯ জন মারা যান, যা মোট নিহতের ৩৮ দশমিক ১৪ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৭ শতাংশ।

এপ্রিলে দুর্ঘটনায় মোট নিহতদের মধ্যে ১১৩ জন পথচারী, যা মোট নিহতের ১৬ দশমিক ৬৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৬ জন, অর্থাৎ ১৪ দশমিক ১৩ শতাংশ। এসময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত, ৬৮ জন আহত হয়েছেন। ৩৮টি রেল-ট্রাক দুর্ঘটনায় ৪৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

এপ্রিলে দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী মারা গেছেন ২৫৯ জন (৩৮ দশমিক ১৪ শতাংশ), বাসের যাত্রী ৩৪ জন (৫ শতাংশ), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-ড্রাম ট্রাক আরোহী ৬৫ জন (৯ দশমিক ৫৭ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-জিপ আরোহী ৪৫ জন (৬ দশমিক ৬২ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১৩১ জন (১৯ দশমিক ২৯ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্রা-পাওয়ারটিলার) ২২ জন (৩ দশমিক ২৪ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ১০ জন (১ দশমিক ৪৭ শতাংশ) নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২৩৫টি (৩৪ দশমিক ৯৭ শতাংশ) জাতীয় মহাসড়কে, ২৬৬টি (৩৯ দশমিক ৫৮ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৮৭টি (১২ দশমিক ৯৪ শতাংশ) গ্রামীণ সড়কে, ৭৯টি (১১ দশমিক ৭৫ শতাংশ) শহরের সড়কে এবং ৫টি (দশমিক ৭৪ শতাংশ) অন্য স্থানে সংঘটিত হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

আপডেট সময় ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪