ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট, সোমবার উপজেলা পশ্চিম গোমদন্ডী ও সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. ইসরাত হোসাইন বলেন, সোমবার সকাল ১০টার দিকে মো.সজীব (১২) নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের সময় মো. জোবায়েদ (৭) নামের আরেকটি শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহত জোবায়েদ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের মো. জয়নালের ছেলে।

তার চাচাত ভাই খায়রুজ জামান তুয়ার জানান, দুপুরে ঘরের পেছনের পুকুরে জোবায়েদ পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় গাছ থেকে ঝরে পড়া তাল নিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. সজীব। সে ওই এলাকার ওসমান গণি ফজুর ছেলে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরণদ্বীপ নানার বাড়ির পুকুরে ডুবে মারা যায় মায়েশা নামের ৫বছর বয়সী এক শিশু।

এ নিয়ে বোয়ালখালী উপজেলায় গত এক সপ্তাহে পানিতে ডুবে মারা গেল ৫ শিশু।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:২১:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২