ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

ইসিতে আপিল শুনানি শেষ, ৫৬০ আবেদনে প্রার্থিতা ফিরে পেলেন ২৮০ জন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ৭২৬ বার পঠিত

নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ২২ জন। এ নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ইসিতে জমা পড়া ৫৬০টি আপিলের মধ্যে ২৮০ জন প্রার্থিতা ফিরে পেলেন। শুক্রবার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি কার্যক্রম শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রবিবার থেকে শুরু হয়ে ছয় দিন চলে শুনানি কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত ছিলেন।

রবিবার প্রথম দিন ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন। এতে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান এবং ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আপিল আবেদন নামঞ্জুর হয় ৪১ জনের। আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়। এতে ৬১ জন প্রার্থিতা ফিরে পান। আপিল আবেদন নামঞ্জুর হয় ৩৫ জনের। দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

চতুর্থ দিনে ৪৬ জন প্রার্থিতা ফিরে পান। ৫০ জনের আপিল নামঞ্জুর হয়। পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পান ৪৪ জন। নামঞ্জুর হয় ৫২ আবেদন। চারজনের বিরুদ্ধে রায় স্থগিত রাখে ইসি। ষষ্ঠ এবং শেষ দিনে এসে ২২ জন প্রার্থিতা ফিরে পান এবং ৬২ জনের আবেদন না মঞ্জুর হয়।

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয় গত শনিবার। আপিল দায়েরের ৫ দিনে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং পঞ্চম দিন ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২জন আবেদন করেন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু সেদিন থেকেই। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

ইসিতে আপিল শুনানি শেষ, ৫৬০ আবেদনে প্রার্থিতা ফিরে পেলেন ২৮০ জন

আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩