ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

৮দিন পর সচল ডেমু ট্রেন

চট্টগ্রাম- দোহাজারী রুটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ডেমু ট্রেনটি ৮দিন পর সচল হয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

গতকাল সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে এই রুটে ডেমু ট্রেনটি চলাচল করছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে।
তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। ত্রুটি সারানোর পর ট্রেনটি চলাচল শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রাম ফিরে আসে।
এর আগে গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটে কারণে বন্ধ হয়ে যায়।
গোমদণ্ডী স্টেশনের যাত্রী মো. কামাল বলেন, ট্রেনটি চালু হওয়ায় ভালো হয়েছে। একেবারে বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের মানুষের দূর্ভোগের শেষ থাকতো না। ট্রেনে কম খরচে নিরাপদে যাতায়াত করা যায়। অন্যান্য গাড়িতে গেলে ভাড়া অনেক বেশি পড়ে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

৮দিন পর সচল ডেমু ট্রেন

আপডেট সময় ০৪:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২