নিজেস্ব প্রতিনিধি::- চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম আকস্মিকভাবে সাতকানিয়া থানা পরিদর্শন করেছেন।
গত শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে তিনি থানায় পৌঁছান। এই পরিদর্শনের সময় তিনি থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের রোলকল গ্রহণ করেন।
পুলিশ সুপার, উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবার মানোন্নয়ন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত কাউছার ও আরিফুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য থানায় কর্মরত সদস্যদের মাঝে কর্মস্পৃহা এবং মনোবল আরও বৃদ্ধি করবে।
উল্লেখ্য, সাতকানিয়া থানার ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই থানার অবকাঠামো আধুনিকায়নের সময় এখনই। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আধুনিক বহুতল থানা ভবন নির্মিত হলেও, সাতকানিয়া থানার জন্য এখনও নতুন ভবনের স্বপ্ন বাস্তবায়িত হয়নি।
পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।
বার্তা কক্ষ :: 








