ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামের কর্ণফুলি নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তর ও হালদা অস্থায়ী নৌপুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান। এ সময় উপস্থিত ছিলেন হালদা অস্থায়ী নৌপুলিশের এসআই রমজান আলী, সোহেল মিয়া এবং হালদা পাহাড়াদার আলমগীর ও সুমন।
অভিযান চলাকালে একটি ক্ষতিকর বেহুন্দি জাল ও প্রায় ৫ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান বলেন, প্রজনন মৌসুমকে সামনে রেখে দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করতে নিয়মিত প্রচার কার্যক্রম চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ০১:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬