ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

পলোগ্রাউন্ডে বিএনপির জনসভা, বক্তব্য রাখবেন তারেক রহমান

নগরের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির উদ্যোগে এ জনসভার সার্বিক প্রস্তুতি, তদারকি ও ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

রবিবার (১৮ জানুয়ারি) এ জনসভার তথ্য নিশ্চিত করেছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা।

তিনি বলেন, ‘২৪ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসবেন। এরপরের দিন (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জনসভাটি শুরু হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এ জনসভাটি আয়োজিত করছে।’

দলীয় সূত্র জানায়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, দর্শক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘জনসভার জন্য পলোগ্রাউন্ড মাঠকে উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা, যাতায়াত ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

বিএনপির নেতারা জানান, চট্টগ্রামে এই জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে তাদের আশা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

পলোগ্রাউন্ডে বিএনপির জনসভা, বক্তব্য রাখবেন তারেক রহমান

আপডেট সময় ০৭:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬