ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি

চট্টগ্রাম বোয়ালখালীতে দোকানিকে ফোনে ডেকে নিয়ে ২ মিনিটে ক্যাশ ভেঙে নিয়ে গেল দেড় লাখ টাকা।

রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর সদরের স্কুল মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে।

সৈয়দ মেটাল নামের এই দোকানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন স্বত্বাধিকারী মো.মফজল।

তিনি জানান, একটি নাম্বার থেকে বিকেলে সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি আইসক্রিম কোম্পানির পরিচয় দিয়ে কল দেন। তিনি বলেন পৌর সদরে যেতে। এরপর আবার ৪ টা ২২ মিনিটের সময় আবারো কল দিলে তিনি ক্যাশবাক্স তালাবদ্ধ করে দোকান থেকে ১০০ গজ দূরত্বের নির্দিষ্ট স্থানে যান। এরপর কাউকে না পেয়ে তিনি ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন দোকানের ক্যাশবাক্স ভাঙা। ক্যাশে রাখা ১ লাখ ৫০ হাজার টাকার বাণ্ডিল নেই।

সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কালো মাস্ক গায়ে ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি
৪টা ২৭মিনিটের সময় প্রবেশ করেন এবং ৪টা ২৯ মিনিটের সময় বেরিয়ে যান।

এব্যাপারে থানা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মফজল।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি

আপডেট সময় ০৫:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬