ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে ৫ দিন ব্যাপী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) মাহফিল শুরু

বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠন এর ৫ দিন ব্যাপী ২১তম মাহফিল শুরু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) থেকে সংগঠনের ব্যবস্থাপনায় উপজেলার সারোয়াতলী কালাইয়ার হাটের পশ্চিমে উত্তর কঞ্জুরী এলাকার খানকাহ-এ-গাউসুল আজম দস্তগীর (রাহ.) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

৫ দিন ব্যাপী উদযাপন উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দ.)’র মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ।

এছাড়া আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

ওই দুই দিন বাদ মাগরিব থেকে অনুষ্ঠিত হবে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দা.) মাহফিল।মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিনামূল্যে কোরআন শরীফ ও ইসলামী কিতাব বিতরণ করা হবে। একই সঙ্গে থাকবে উন্মুক্ত তবরুকের ব্যবস্থা।

উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য অসংখ্য আলেম-ওলামা, পীর মাশায়েখ, লেখক, সাংবাদিক, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সংশ্লিষ্ট সকলকে ও আশেক ভক্তদের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

বোয়ালখালীতে ৫ দিন ব্যাপী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) মাহফিল শুরু

আপডেট সময় ০৫:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬