ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম বিআরটিএ’র লাইসেন্স সেবায় এসেছে নতুন মোড়: দালালমুক্ত ও সহজলভ্য প্রক্রিয়া Logo চট্টগ্রামে জলাবদ্ধতায় তীব্র যানজট, দুর্ভোগের শিকার নগরবাসী Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী
ই-পেপার দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত রিপন শরীফের মরদেহ দেশে পৌঁছেছে

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফের (৩৪) মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে  আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

গত ২৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাতারের আল খোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় রিপন নিহত হন। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে এবং দুই ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন। জীবিকার তাগিদে প্রায় এক বছর নয় মাস আগে তিনি কাতারে যান এবং একটি ক্লিনার কোম্পানিতে কর্মরত ছিলেন।
নিহতের ভগ্নিপতি মো. সাইফুদ্দিন জানান, দুর্ঘটনার পর রিপনের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। অবশেষে মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।

গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রিপনের অকাল মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, রিপনের বাবা আবদুল গফুরও ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রবাসে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবার মৃত্যুর পর থেকেই পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিপন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিআরটিএ’র লাইসেন্স সেবায় এসেছে নতুন মোড়: দালালমুক্ত ও সহজলভ্য প্রক্রিয়া

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত রিপন শরীফের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫