ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

পটিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পটিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রত্যাশী সিমস প্রকল্প ও সফল প্রজেক্টের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে এবং প্রত্যাশী সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ চৌধুরী, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম এবং চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার চৌধুরী তারেক মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মাইগ্রেশন ফোরাম সদস্য, প্রবাসী পরিবারের সদস্য এবং প্রত্যাশী সিমস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করলে অভিবাসনে ঝুঁকি কমবে এবং রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

পটিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ১২:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫