ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণ–নগদ চুরি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৮২ বার পঠিত

চট্টগ্রাম বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণের গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের সিকদার বাড়ির মো.হেলালের ঘরে এ ঘটনা ঘটেছে।

চোর প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন হেলাল।

তিনি বলেন, মাগরিবের নামাজের পর নাস্তা করে জোটপুকুর পাড় এলাকায় মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধাঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি ঘরের ৪ কক্ষের সমস্ত মালামাল এলোমেলো। আলমিরা খোলা।

হেলাল জানান, চোর ঘরের সানশেড বেয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে এবং মালামাল নিয়ে পিছনের দরজা খুলে পালিয়েছে। ঘরে মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন হেলাল।

এ বিষয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের বেলায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার প্রবাসী মো. রায়হানের ঘরেও একই কায়দায় চুরি ঘটনা ঘটেছে। এতেও খোয়া গেছে স্বর্ণের গয়না ও নগদ টাকা। মো. রায়হান বলেন, ঘরের পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকেছে। এতে অল্প বয়সী শিশুদের ব্যবহার করেছে চোরের দল।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণ–নগদ চুরি

আপডেট সময় ০৭:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫