ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে পূর্বের জের ধরে বর্ষবরণে জাতীয় নাগরিক কমিটির সদস্যের উপর সন্ত্রাসী শাকিল গ্রুপের হামলা,আহত ৩ জন।

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা নাজমুস সাকিব তামিম (৩৮)।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই সংঘর্ষ ঘটে। মাথায় আঘাতপ্রাপ্ত তামিমকে তাৎক্ষণিকভাবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তামিম বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ এস এম সাইফুদ্দীন খালেদের ছেলে।

আহত তামিম অভিযোগ করেন, ফেসবুকে একটি পোস্টে তিনি ‘হা হা’ রিয়েক্ট দেওয়ার পর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল তার জন্ম নিয়ে কটূক্তি করেন। তিনি আরও বলেন, “চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু ব্যক্তি দিয়ে তারা জোকসাজোসে কমিটি ঘোষণা করেছে।”

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, “আমার ছোট বোন জান্নাতুল রেখা ঝর্ণাকে নিয়ে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিই। সেখানেই নাগরিক কমিটির কয়েকজন সদস্য পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায় এবং টেনে হিঁচড়ে নিয়ে মারধর করে। এতে আমার ছোট বোনও আহত হয়”

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, “মাথায় গুরুতর আঘাত নিয়ে তামিমকে সকালেই হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।”

এ ঘটনায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আহত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বোয়ালখালীতে পূর্বের জের ধরে বর্ষবরণে জাতীয় নাগরিক কমিটির সদস্যের উপর সন্ত্রাসী শাকিল গ্রুপের হামলা,আহত ৩ জন।

আপডেট সময় ০৪:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫