ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম বিআরটিএ’র লাইসেন্স সেবায় এসেছে নতুন মোড়: দালালমুক্ত ও সহজলভ্য প্রক্রিয়া Logo চট্টগ্রামে জলাবদ্ধতায় তীব্র যানজট, দুর্ভোগের শিকার নগরবাসী Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী
ই-পেপার দেখুন

তোহফার ব্যতিক্রমী উদ্যোগ, বোয়ালখালীতে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

রমজান মাস এলেই চট্টগ্রামের বোয়ালখালীতে একদল তরুণের মনে জাগে এক অনন্য মানবিক চিন্তা—সাধারণ পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ। তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা টানা চার বছর ধরে এ মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে।

প্রতিদিন ইফতারের সময় হলে তোহফার টি-শার্ট পরা কিছু তরুণকে দেখা যায় পূর্বকালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে। তাদের হাতে থাকে খেজুর, পানি ও প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা, যা তারা অপেক্ষমাণ রোজাদারদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন প্রায় ৩ শত থেকে প্রায় সাড়ে ৩শত মানুষের উপরে ইফতার তুলে দেন তারা, যা পুরো রমজান মাসে এক লাখ টাকারও বেশি ব্যয়ে পরিচালিত হয়।

তোহফার সদস্য মো.মিনহাজ জানান,২০২২ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ প্রতিবাদে মুখর ছিল, তখন তোহফা এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়—রাস্তায় নেমে রোজাদার পথচারীদের ইফতার করানোর মধ্য দিয়ে মানবসেবার বার্তা ছড়িয়ে দেয়।

তোহফার সদস্য মো. মামুন জুয়েল বলেন, তাদের ইফতার বিতরণের অর্থসংস্থানও এক অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের চাঁদাবাজি বা বাহ্যিক তহবিলের ওপর নির্ভর না করে, তারা নিজেরাই ১০, ২০,৫০,১০০ টাকা করে জমিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করে। এ উদ্যোগ দেখে এলাকার কিছু প্রবাসীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে তারা কারও কাছ থেকে অর্থ দাবি করেন না—শুধুমাত্র কেউ খুশি হয়ে দিলে তা গ্রহণ করেন।

তোহফার সদস্য ফরহাদ জানান, রমজানের সময় অনেক পথচারী রাস্তায় চলাচল করেন, কিন্তু হঠাৎ কোনো দোকান না পেলে বা যানজটে আটকে পড়লে তাদের ইফতার করা সম্ভব হয় না। বিশেষ করে কালুরঘাট ব্রিজ পার হতে সময় লেগে যায়, ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারেন না। এই সমস্যার কথা ভেবেই তারা পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিআরটিএ’র লাইসেন্স সেবায় এসেছে নতুন মোড়: দালালমুক্ত ও সহজলভ্য প্রক্রিয়া

তোহফার ব্যতিক্রমী উদ্যোগ, বোয়ালখালীতে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

আপডেট সময় ০২:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫