ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

সড়কে উল্টে গেল পিকআপ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৩:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • ৮১৪ বার পঠিত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় পিকআপ চাপায় প্রাণ গেল পিতা পুত্রের। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন ওয়াহেদপুর এলাকার ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৪) ও তার একমাত্র পুত্র ৪র্থ শ্রেণীর ছাত্র মিনহাজ উদ্দিন (১০)। বড়দারোগারহাট গাড়ি থেকে নেমে তারা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে জাফরাবাদ এলাকা অতিক্রমকালে তরমুজ বোঝাই একটি পিকআপ রাস্তার উপর উল্টে গিয়ে পিতা পুত্রকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, ঘটনা শুনে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিকআপটি আটক করে। পিকআপ চালক ও হেলপারকে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

এদিকে নিহত সেলিম ও তার পুত্রের ঈদের জন্য কেনা জামাকাপড় হাতে নিয়ে সেলিমের স্ত্রী ও ছোট কন্যা শোকে যেন পাথর হয়ে গেছেন। এই ঘটনায় ওয়াহেদপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

সড়কে উল্টে গেল পিকআপ

আপডেট সময় ০৩:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩