ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে টেম্পু উল্টে এক যাত্রী নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে সিএনজি চালিত টেম্পু উল্টে মো.রিপন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

১৭ ফেব্রুয়ারি, শুক্রবার ৪টার দিকে কালুরঘাট সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পু উল্টে এ ঘটনা ঘটেছে।
নিহত মোবারক মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের রক্তিকান্দি গ্রামের মোতাই মাতব্বরের ছেলে। সে নগরীর মুরাদপুর এলাকায় ভাড়াবাসায় থেকে সিলভারের জিনিসপত্র ফেরি করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সেতুর টোল বক্সের সামনে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। টেম্পুটিতে চালকসহ ১৫ জন যাত্রী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জানান, টেম্পো যাত্রী নূর বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৭০) নামের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ দূর্ঘটনায় আহত রিপনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

বোয়ালখালীতে টেম্পু উল্টে এক যাত্রী নিহত

আপডেট সময় ০৪:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩