ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

শ্যামল বিশ্বাসের ওপর হামলাকারী যুবক কারাগারে

চট্টগ্রামের বোয়ালখালী পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাসের ওপর হামলাকারী যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

৬ অক্টোবর, বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ৩য় আদালতের বিচারক শাহরিয়ার ইকবাল এ নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম ও অ্যাডভোকেট প্রবাল শীল বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারী শ্রীবাস বিশ্বাস আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে হামলা শিকার হন বোয়ালখালী পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর শ্যামল বিশ্বাসের স্ত্রী রুপনা বিশ্বাস ৪ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী রুপনা বিশ্বাস বলেন, হামলাকারীরা ঠাণ্ডা মাথায় হত্যার পরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছে। এখনো পর্যন্ত আমার স্বামী সুস্থ হননি। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এস আই) রিয়াজুল জব্বার বলেন, আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালতে রিমান্ড প্রার্থনা করা হবে।

এদিকে শ্যামল বিশ্বাসের ওপর হামলার ঘটনায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) বোয়ালখালী শাখা, শিশু-কিশোর সংগঠন খেলাঘর উপজেলা শাখা, দিশারি খেলাঘর আসর, ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী শাখার নেতৃবৃন্দরা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

শ্যামল বিশ্বাসের ওপর হামলাকারী যুবক কারাগারে

আপডেট সময় ০৩:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২