ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির বিশেষ ব্রিফিং

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ খ্রিঃ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত হল বিশেষ ব্রিফিং।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।

প্রতিবারের মত বন্দর নগরীতে এবারেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে আয়োজিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের এই আনন্দকে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেন কোন ধরনের অনিশ্চয়তা উৎসবের এই আনন্দকে ম্লান করতে না পারে, ব্রিফিং কালে সিএমপি কমিশনার মহোদয় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে সেদিকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির বিশেষ ব্রিফিং

আপডেট সময় ১১:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২