ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

টাকার বিনিময়ে প্রক্সি, চবির সাবেক শিক্ষার্থী আটক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৮৩২ বার পঠিত

টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মো. সোহাগ হোসেন নামের এক যুবক। তিনি নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বলে দাবি করেছেন।

পরে মুচলেকা নিয়ে সোহাগকে ছেড়ে দেওয়া হয়। সোহাগ ওমরগনি এম ই এস ইউনিভার্সিটি কলেজের ডিগ্রির শিক্ষার্থী মোহাইম আজম চৌধুরীর হয়ে পরীক্ষা দিতে আসেন।

মোহাইমের পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে।

মহিলা কলেজের উপাধ্যক্ষ সালমা রহমান বাংলানিউজকে বলেন, ছবির সঙ্গে সোহাগের চেহারার মিল না থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সোহাগ টাকার বিনিময়ে পরীক্ষা দিতে আসার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, সোমবার ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা ছিল। সোহাগের বিষয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও মোহাইম আজম চৌধুরীকে হিসাববিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা থেকে  বহিষ্কার করা হয়েছে।  

সূত্র: banglanwes24

ট্যাগস :

আপনার মতামত লিখুন

কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান

টাকার বিনিময়ে প্রক্সি, চবির সাবেক শিক্ষার্থী আটক

আপডেট সময় ০৮:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২