ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

ফেসবুকে  অসহায় মায়ের আবেদনে সাড়া দিলেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে নগরের এক অসহায় মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন কমেন্ট করে। তিনি জানিয়েছেন যে, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সেই আবেদন দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সিএমপি কমিশনার ঐ পরিবারের খোঁজ নিতে বলেন।

অবশেষে আজ ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ দুপুর ১২ টায় সিএমপি কমিশনার তাঁর নিজ কার্যালয়ে তাদের হাতে ১ বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ কার্যক্রমে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হয় ‘এক টাকায় কেনার আনন্দ’ নামক একটি অভিনব বিপনীবিতান যে বাজারে ১ টাকা দিয়ে কাপড় ও ১০ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি আইটেম কেনা যায়।

তাছাড়া সিএমপি ও বিদ্যানন্দের একটি ভ্রাম্যমাণ সুপারশপ শহরের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছে ১ টাকায় বাজারের কাস্টমারের খোঁজে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

ফেসবুকে  অসহায় মায়ের আবেদনে সাড়া দিলেন সিএমপি কমিশনার

আপডেট সময় ০৩:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২