ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

চট্টগ্রাম বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন আসিফ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আরাকান সড়কের সেতু কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত আসিফ পশ্চিম গোমদণ্ডী মজুমাল তালুকদার বাড়ির মোহাম্মদ ইউসু্ফের বড় ছেলে। আসিফ মাইক্রোবাসের হেলপার হিসেবে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হক জানান, রাস্তাপার হওয়ার সময় সেতু কমিউনিটি সেন্টারের সামনে মজুমাল তালুকদার বাড়ীর ইউসুফের বড় ছেলে আসিফ আহত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।

আসিফের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম জানান, বিকেলে আসিফ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন আসিফ। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে চমেক হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদা জানান, বিকাল সাড়ে ৩টার আসিফ নামে একজন ব্যক্তি গুরুতর মাথায় ইনজুরি অবস্থায় নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

চট্টগ্রাম বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২