ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

নগরীর বাকলিয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ, আদালতে মামলা দায়ের

চট্টগ্রাম নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ার ছালে আহম্মদ মেম্বার বাড়ীর একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করে ওই বাড়ীর বাসিন্দা মোহাম্মদ সেলিম ( ৫০), চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত এজাহার গ্রহণ করে বাকলিয়া থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী এজাহারে অভিয়োগ করেন, গত ৩ জুলাই বাদীর নিজ বাসস্থলে সংস্কার কাজ করার সময় এজাহার নামীয় আসামী মৃত মঞ্জুরুল আলমের পুত্র মোহাম্মদ ছগির, মোশারফ হোসেন বাপ্পী,

মৃত লোকমানের ছেলে লুৎফুর রহমান লিটন, মোহাম্মদ সোলেমানের পুত্র মোহাম্মদ মানিক , সোহেল মাহামুদ, আতিকুর রহমান, মৃত ছালে আহম্মদের পুত্র মোহাম্মদ সোলেমান সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন এসে বাদী মোহাম্মদ সেলিমের উপর সশস্ত্র হামলা চালায়। তার শোরচিৎকার শুনে তাকে বাঁচাতে তার স্ত্রী, কন্যাসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও এলোপাতাড়ি হামলা চালায় আসাসীরা।

বাদী এজাহারে উল্লেখ করেন, হামলা চালানোর পর তারা সেলিমের ঘরে প্রবেশ করে ভাংচুর চালায় এবং অস্ত্রের মূখে ২ ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ ১৪ হাজার টাকা চিনিয়ে নেন। এসময় এলাকাবাসি পুলিশকে ফোন করলে তারা দ্রুত পালিয়ে যায়।

হামলার বিষয়ে আহত সেলিম জানায়, ছগির, মোশারফ, লুৎফুর রহমান লিটন, মানিক, সোহেল, আতিকের নেতৃত্বে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তারা এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসাসহ নিরিহ মানুষকে মারধর এবং দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কাজ আসছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না।

আসামীদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান আহত মোহাম্মদ সেলিম।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

নগরীর বাকলিয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ, আদালতে মামলা দায়ের

আপডেট সময় ০৮:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২