ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

যাত্রীবাহী টেম্পু উল্টে নিহত ১ আহত ৪

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৩:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ১০২১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না আব্দুল সাত্তার (২৯) নামে এক যুবকের। এছাড়াও আহত হয়েছেন ৪জন।

শুক্রবার (২৫ মার্চ) রাত পৌনে সাড়ে ১১টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে টেম্পু যোগে বাড়ি ফেরার পথে গোমদন্ডী ফুলতলে যাত্রীবাহী টেম্পু উল্টে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবদুল সাত্তার উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর টেক্সঘর গ্রামের ওয়াহিদুন্নবীর ছেলে। সে নগরীর ফলের দোকানের কর্মচারী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, রাত ১১টা ৫৫মিনিটের সময় টেম্পু যাত্রী পশ্চিম গোমদন্ডী এলাকার আব্দুল সাত্তার, আব্দুল জলিল (৭০), মো. হেলাল (৩৫), নূর হোসেন(৩২) ও কালা মিয়া (৪৮) নামের আহত ৫জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে আবদুল সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আবদুল সাত্তারকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান বলে নিশ্চিত করে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মো. খোরশেদ বলেন, আজ শনিবার বিকেলে নিহতের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

যাত্রীবাহী টেম্পু উল্টে নিহত ১ আহত ৪

আপডেট সময় ০৩:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২