ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি

বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাশের দিঘির পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী শাখা।সম্প্রতি একের পর এক গরু লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।সংগঠনের সভাপতি শ্যামল বাবুর সভাপতিত্বে শিক্ষকনেতা আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, দাশের দিঘির পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সোপান খেলাঘরের সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, কৃষকনেতা রফিক ভান্ডারী,শিক্ষক মফিজুর রহমান, যুবনেতা সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন, ছাত্রনেতা রুপন দাশ, আবুল কাশেম বুলবুল, কৃষকনেতা নুরুল ইসলাম ও শ্রমিকনেতা অসিম শীল।এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন বলেন, চোরাই গরু উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি

আপডেট সময় ১২:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২