সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় একটি মসজিদের মাঠে বিএনপি’র উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় জংঙ্গা তালুকদার বাড়ি জামে মসজিদ ইমাম মাওলানা আমিনুল ইসলাম ইমামতি করেন। এই জানাজায় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—বোয়ালখালী পৌরসভা বিএনপি সহ-সভাপতি এম আবছার উদ্দীন,দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী।বিএনপি নেতা,সাজ্জাদ হোসেন মনির।যুবদল নেতা,মোহাম্মদ খাইরুল বশর,জাহাঙ্গীর আলম,সাজ্জাদ,মো: সোলাইমান।সেচ্চাসেবক দলের নেতা,মো: মামুনুর রশীদ মিয়াজী। তরুণ দলের মো: কপিল উদ্দীন।
নিজস্ব সংবাদদাতা 









