ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

বহিরাগত’ লোকজন এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে – মোকারম

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ৯৫৪ বার পঠিত

.বোয়ালখালী প্রতিনিধি :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ মোকারম সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের বিআরডিবি হলরুমে সংবাদ সম্মেলন করে এক স্বতন্ত্রপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
মোকারম অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী জমির উদ্দীন ও তার ‘বহিরাগত’ লোকজন এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্যও হুমকি প্রদান করছে। এতে ইউনিয়নের ১-৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের ভোটাররা আতঙ্কিত।

তিনি বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র মূলক একটি হত্যা মামলায় তাকেসহ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়। এতে সফল না হওয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ধর্মীয় অনুভূতিকে’ ব্যবহার করে অপ্রচার করছেন।

সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবি করে মোকারম বলেন, জনগণ যাকেই নির্বাচিত করবেন তা মেনে নেওয়া হবে। প্রশাসনের কাছে অনুরোধ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
উল্লেখ্য, মোকারম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি এ ইউনিয়নে ৩বার চেয়ারম্যান নির্বাািচত হন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো. জমির উদ্দীন (আনারস প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

বহিরাগত’ লোকজন এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে – মোকারম

আপডেট সময় ০৭:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১