ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

দাঁত হারালেন নাপোলির ফুটবলার

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১৩৬৪ বার পঠিত

প্রতিপক্ষের সঙ্গে ধাক্কা খেয়ে দাঁতই হারিয়ে ফেললেন নাপোলির মেক্সিকান ফুটবলার হার্ভিং লজানো। কিছুদিন আগেও এমন একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি, তবে সেটি ছিল মেক্সিকো জাতীয় দলের হয়ে খেলায়।

নাপোলি বনাম লেস্টার সিটি, ইউরোপা লিগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল দুই ক্লাব। ম্যাচে তখন ২-২ গোলে সমতা, খেলায় বয়স ৪৪ মিনিট। এমন সময় বল নিয়ে দৌড়াচ্ছিলেন লজানো। তার পা আটকে যায় মাঠের টার্ফে, ফলে পড়ে যেতে থাকলে মাথা গিয়ে ঠেকে লেস্টার সিটির উইলফ্রেড এনডিডির কনুইয়ে। আঘাতে দাঁতই মুখ থেকে খসে পড়ে লজানোর। রেফারি দ্রুত স্ট্রেচার নিয়ে আসার নির্দেশ দেন।

এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে নাপোলিই। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক সেই গোলটি করেন এলিফ এলমাস। এর আগেও একবার জালের দেখা পেয়েছিলেন তিনি। দলের অন্য গোলটি অ্যাডাম ওনাসের। অন্যদিকে লেস্টার সিটির গোল দুটি এসেছে জনি ইভান্স ও ডিউসবারির পা থেকে।

এ জয়ের ফলে ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নাপোলির। লেস্টারের বিপক্ষে হারলেই বাদ পড়তে হতো তাদের। এখন খেলতে হবে প্রতিযোগিতাটির প্লে-অফে। কেননা টেবিলের দুইয়ে অবস্থান তাদের।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

দাঁত হারালেন নাপোলির ফুটবলার

আপডেট সময় ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১