ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের
ই-পেপার দেখুন

চাল আমদানির আবেদন করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১১৫৩ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

বেসরকারিভাবে আমদানির মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমিয়েছে সরকার। কমানো শুল্কহারে চাল আমদানির জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ আগস্ট পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে। বেসরকারিভাবে চাল আমদানির জন্য আবেদন ফরম তৈরি করেছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘বেসরকারিভাবে আপাতত ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত রয়েছে। আবেদন ফরম করা হয়েছে, সেই অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলো আবেদন করবে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সচিববের বরাবর আবেদন করা যাবে। এরপর আবেদনকারীদের মধ্য থেকে চাল আমদানির অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করা হবে।’

অনেকদিন ধরেই অস্থিতিশীল চালের বাজার। ভরা বোরো মৌসুমেও চালের বাজার ছিল ঊর্ধ্বমুখী। গরিবের মোটা চালের কেজি প্রতি দাম ৫০ টাকার কাছাকাছি। চিকন চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা।

এই প্রেক্ষাপটে দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রেক্ষাপটে চাল আমদানি শুল্ককর কমানোর অনুরোধ জানিয়ে গত ৬ জুলাই এনবিআরকে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়।

গত ১২ আগস্ট চাল আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে এনবিআর। এই সুবিধা আগামী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

এর আগে গত বছর দাম বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে ও আমদানি উৎসাহিত করতে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশে নামানো হয়, যার মেয়াদ গত এপ্রিলে শেষ হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১

চাল আমদানির আবেদন করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত

আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১