ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

চট্টগ্রাম আদালতে পুলিশকে জেরা করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ৯৯০ বার পঠিত

চট্টগ্রাম ::আদালত চলাকালে পুলিশকে জেরা করার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অ্যাডভোকেট মোহাম্মদ জোবাইরুল হক নামে চট্টগ্রাম আদালতে এক আইনজীবী।

বুধবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আইনজীবী জোবাইরুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। বুধবার আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত চত্বরে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে বিচারাধীন একটি মাদক মামলায় জেরা করার জন্য অপেক্ষা করছিলেন আইনজীবী জোবাইরুল। দুপুরে শুনানি শুরু হয়। মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করার সময় হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

চট্টগ্রাম আদালতে পুলিশকে জেরা করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী

আপডেট সময় ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩