ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

কুকুরের কামড়ে বোয়ালখালীতে আহত গবিধন, আতঙ্কে গ্রামবাসী

বোয়ালখালী উপজেলার উত্তর সারোয়াতলী কঞ্জুরী গ্রামে গত দুইদিন ধরে বিরাজ করছে কুকুর আতঙ্ক।

মো.গবিধন বুচক (৪০) নামের এক কৃষক কুকুরে কামড়ে আহত হন। এরপর থেকেই কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে।

উত্তর সারোয়াতলীর বাসিন্দা মো.বাবর মুনাফ বলেন, এলাকার কৃষক গবিধনকে একটি কুকুর কামড় দিয়েছে। কুকুরের উৎপাতে গ্রামবাসী অতিষ্ঠ হয়েছে পড়েছেন। ঘরের দরজা খোলা রাখা যাচ্ছে। কুকুর দেখলেই মানুষ আঁতকে ওঠছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবার রাত ১২টার দিকে উত্তর সারোয়াতলী কঞ্জুরী গ্রামের মজিদুর রহমানের বাড়ির খলিলুর রহমানের ছেলে মো. গবিধন বুচককে কোমরে কামড় দিয়ে আহত করে কুকুর।

গ্রামের লোকজন জানান, ওইদিন রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় গরম কারণে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন গবিধন। এর একপর্যায়ে রাস্তার ধারে প্রস্রাব করতে বসলে গবিধনকে কুকুর কোমরে কামড় দেয়। কামড়ের যন্ত্রণায় গবিধন চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর গবিধনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ওই এলাকার বাসিন্দা মো.সোহেল বলেন, গবিধনকে কুকুরে কামড় দেয়ার ঘটনায় মূলত গ্রামবাসীর মনে দাগ কেটেছে। ফলে কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

কুকুরের কামড়ে বোয়ালখালীতে আহত গবিধন, আতঙ্কে গ্রামবাসী

আপডেট সময় ১০:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫