ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় বোয়ালখালীতে একজনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার  সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক রূপন।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন নোনা দাশ। নিহত নোনা দাশ বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দাশপাড়ার মৃত সুধাংশু দাশের ছেলে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মাসুদ আলম জানান, গুরুতর আহত নোনা দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার অনুপম দে বলেন, ৭টা ১০ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় বোয়ালখালীতে একজনের মৃত্যু

আপডেট সময় ০২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪