ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

১১ দিনের মাথায় না ফেরার দেশে ফাহমিদা

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৪:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ১৩২৬ বার পঠিত

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ে করে আলোচিত সেই ফাহমিদা কামাল (২৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।সোমবার (২১ মার্চ) সকালে নগরীর বাকলিয়ায় নিজ বাসায় মৃত্যু হয় তার। তার পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।

ফাহমিদা কামালের নানা চট্টগ্রাম সিটি করপোশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকীর জানান, হাসপাতালে বিয়ে সম্পন্ন হওয়ার পর ফাহমিদা হাসপাতাল থেকে বাসায় চলে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। তার ইচ্ছেতেই কয়েকদিন আগে তাকে দক্ষিণ বাকলিয়ার বাসায় নেওয়া হয়। সেখানে আজ সকালে মৃত্যু হয় তার।

জানা যায়, কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হকের ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ আর চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়াতে জন্ম নেওয়া ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেন। শিক্ষাজীবনে দুজনের পরিচয়। একসময় তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরপর ফাহমিদার শরীরে বাসা বাধে মারণঘাতী ক্যান্সার।

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার পরবর্তীতে ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ একবছর চিকিৎসার পর তার বেঁচে থাকার সম্ভাবনা নেই, এ কথা জানিয়ে দেন চিকিৎসকরা। গত ৯ মার্চ রাতে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের বেডে বিয়ে করেন ফাহমিদা ও মাহমুদুল।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

১১ দিনের মাথায় না ফেরার দেশে ফাহমিদা

আপডেট সময় ০৪:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২