ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল
ই-পেপার দেখুন

স্যার আশুতোষ কলেজ অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধরের বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধরের পিআরএল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজের হল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী গোপা রাণী ধর ও শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের।

শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের বলেন, “অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর শুধু প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তাঁর নেতৃত্বে কলেজের একাডেমিক ও সাংগঠনিক উন্নয়ন ঘটেছে। শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর অভাব গভীরভাবে অনুভব করবে।”

বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. পার্থ প্রতীম ধর বলেন, “এই কলেজে আমার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। শিক্ষকতা আমার নেশা ও পেশা দুটোই ছিল। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সহযোগিতা না পেলে আমি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতাম না। ভবিষ্যতেও স্যার আশুতোষ সরকারি কলেজ শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখুক—এটাই আমার প্রত্যাশা।”

অধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ-শিক্ষক, বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড

স্যার আশুতোষ কলেজ অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধরের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০১:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫