ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৭১০ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ মোহাম্মদ মহসীন উদ্দীনসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে  বক্তারা বলেন, “এই বিদায় শুধু আনুষ্ঠানিক নয়, এটি একটি নতুন যাত্রার সূচনা। তোমাদের সফলতা ও মানবিক গুণাবলি দিয়েই আমাদের শিক্ষাদানের মূল্যায়ন হবে।”

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো. আহমেদ হোসেন ভূঁইয়া।

বিদায়ী শিক্ষার্থীরা এসময় আবেগঘন পরিবেশে কলেজজীবনের স্মৃতিচারণ করেন। তারা প্রিয় শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা অংশ নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
পরে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫